যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা মতিয়ার রহমান ফারাজীর নির্বাচনী জনসভা আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ বিকাল ৩টায় নওয়াপাড়া হাইস্কুল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা ইঞ্জিনিয়ার টি. এস. আইয়ুব।
এছাড়া জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণের উপস্থিতি থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।
নেতৃবৃন্দ এ জনসভা থেকে দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলে ধরবেন বলে জানা গেছে।
জনসভা সফল করতে ইতোমধ্যে এলাকাজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।