প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৬, ১:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৯, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
কুষ্টিয়ায় বিশেষ অভিযানে চালিয়ে সাড়ে আট হাজার পিস নিষিদ্ধ ভারতীয় মাদক ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শহরের মোল্লাতেঘড়িয়া হাউজিং সড়কের জাতীয় গৃহায়ন অফিসের সামনে এ অভিযান চালানো হয়।
আটককৃত যুবকের নাম রবিউল ইসলাম (২৬)। সে কুষ্টিয়া কুমারখালী থানাধীন চর চাপড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের তথ্য পেয়ে মোল্লাতেঘড়িয়া হাউজিং সড়ক এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় সড়কের জাতীয় গৃহায়ন অফিসের সামনে থেকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়। এসময় আরও দুইজন ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। ওসি আরও জানান, আটককৃত রবিউল ইসলামের কাছে থাকা দুইটি ঔষধের কাটুনে থেকে আট হাজার ৫০০ পিস নিষিদ্ধ ভারতীয় মাদক টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ লক্ষ টাকা। আটককৃত রবিউলসহ পলাতক আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত