1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত অভয়নগর উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত যশোর বাঘারপাড়ায় তিনদিন ব্যাপি ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন সাতক্ষীরার সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যা ধোপাদী গ্রামে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি যশোরের নওয়াপাড়ায় এমপি গোলাম রসুলের জেজেআই মিল পরিদর্শন নবাগত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলকে বাঘারপাড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজপথে যশোর ৪ আসনের সংসদ সদস্য অভয়নগরে প্রতারণার দায়ে যুবকের জেল, মোটরসাইকেল জব্দ শেষ হল বাঘারপাড়ার কালুডাঙ্গার পূজা অর্চনা এখানে ভক্তদের ভক্তি আর বিশ্বাসে মুক্তি মেলে

র্স্মাট প্রকল্পের আওতায় গতকাল বাঘারপাড়ায় জাগরণী চক্র ফাউন্ডেশনের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে

স্মার্ট  এইচভিসি (সবজি) প্রকল্পের আওতায় গতকাল বাঘারপাড়ায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। সভাপতিত্ব করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম)আজিজুল হক। অন্যান্যের বক্তব্য দেন বাঘারপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব মন্ডল, জাগরণী চক্র ফাউন্ডেশনের জোনাল ব্যবস্থাপক ফারুক আহমেদ। প্রকল্পের প্রেক্ষাপট, পরিচিতি এবং কর্মপরিকল্পনা উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক জাকির হোসাইন। প্রকল্প সম্পর্কে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, খরা ও লবনাক্ততার কারণে কৃষক যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছে তেমনি উন্নত বীজ ও চারার অভাবে কৃষক তার ফসলে কাঙ্খিত ফলন পাচ্ছে না। কোন কোন কৃষক ফলন পেলেও তা সংরক্ষণ করতে পারছে না। অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে জমির উর্বরতা নষ্ট হচ্ছে। এ সব সমস্যা নিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশন পিকেএসএফ’র আর্থিক সহায়তায় কৃষকদের সম্পদ-দক্ষ ও পরিচ্ছন্ন উৎপাদন পদ্ধতি গ্রহনে সহায়তা করা, জলবায়ু সহিষ্ণু সবজি উৎপাদন ও বাজার সংযোগ তৈরি করে আয় ও জীবনমান উন্নত করার যাবতীয় বিষয়ে কাজ করাই এ প্রকল্পের মূল লক্ষ। এ লক্ষে খুলনা বিভাগের ছয়টি জেলায় কাজ করবে জাগরণী চক্র ফাউন্ডেশন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট