বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় উৎসবমুখর ও জমকালো আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ সিজন-২-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান মিশু, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান, সাধারণ সম্পাদক শামসুর রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান এবং বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন।
উদ্বোধনী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বাঘারপাড়া পৌরসভা বনাম নারিকেলবাড়ীয়া ইউনিয়নের মধ্যকার ফুটবল টুর্নামেন্ট। দুই দলের খেলোয়াড়দের অংশগ্রহণে মাঠে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শনার্থীরা।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী ও সুধীজন উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্ম খেলাধুলায় আরও উৎসাহিত হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি ও ক্রীড়াঙ্গনের বিকাশে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশ ও সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম, ঠিকানাঃ চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর। মোবাইল : ০১৬১৫৪৩২৬২৩
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐜𝐡𝐢𝐭𝐫𝐚𝐫𝐩𝐚𝐫@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত