সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর লুটপাটের সংবাদ প্রকাশের জেরে কালের কণ্ঠের সাংবাদিক কবির আহমদ ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বেলা ১২টায় সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ওই আসামি। তবে শুনানি শেষে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে বেলা তিনটার দিকে তাকে আদালত থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
এর আগে, সাদাপাথর লুটপাটের সংবাদ প্রকাশের জেরে গত ৭ আগস্ট ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে সাংবাদিক কবির আহমদের ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়। এ সময় তার সাথে থাকা ক্যামেরা, মোবাইল ও তথ্যপ্রমাণ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি অপহরণের চেষ্টা চালায় দুর্বৃত্তরা।
আদালতের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে দ্রুত অন্য আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
প্রকাশ ও সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম, ঠিকানাঃ চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর। মোবাইল : ০১৬১৫৪৩২৬২৩
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐜𝐡𝐢𝐭𝐫𝐚𝐫𝐩𝐚𝐫@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত