বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ।
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার।
এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাঘারপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, যশোর সদর হাসপাতালের হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা শান্তা শ্যামোলী মনীষা এবং যশোর বালিকা সরকারি শিশু ও পরিবার কেন্দ্রের উপতত্ত্বাবধায়ক শামীমা ইয়াসমিন।
প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই, উপকারভোগী শনাক্তকরণ এবং তথ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ৩২ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারের মাঝে ট্যাব বিতরণ করা হয়।
প্রকাশ ও সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম, ঠিকানাঃ চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর। মোবাইল : ০১৬১৫৪৩২৬২৩
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐜𝐡𝐢𝐭𝐫𝐚𝐫𝐩𝐚𝐫@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত