মোঃ শহিদুল ইসলাম: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের চৌগাছা উপজেলার ১নং ফুলসারা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন আব্দুল্লাহ আল শাকিল।
নিজ গ্রামের সাধারণ মানুষ, আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের মতামত, পরামর্শ এবং সমর্থনের ভিত্তিতে আজ থেকে তিনি নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন। এ সময় স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে।
স্থানীয় পর্যায়ে মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং এলাকার মানুষের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দেওয়ার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। তাঁর এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।
আব্দুল্লাহ আল শাকিল জানান, এলাকার মানুষের মতামত ও ভালোবাসাকে গুরুত্ব দিয়েই তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। জনগণের সমর্থন ও সহযোগিতা পেলে ফুলসারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং এলাকার মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
প্রকাশ ও সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম, ঠিকানাঃ চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর। মোবাইল : ০১৬১৫৪৩২৬২৩
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐜𝐡𝐢𝐭𝐫𝐚𝐫𝐩𝐚𝐫@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত