নিজস্ব প্রতিবেদক, কসবা: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (৭ নভেম্বর) সিপাহী-জনতা সংহতি দিবসকে কেন্দ্র করে বর্তমান সংসদ সদস্য মুশফিকুর রহমান ও কবির আহমেদের অনুসারী হিসেবে পরিচিত দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহত কয়েকজনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিতে দেখা গেছে। তবে আহতদের কারও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাপূর্ণ ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ছামিউল ইসলামকে দায়িত্ব পালন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা গেছে।
প্রকাশ ও সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম, ঠিকানাঃ চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর। মোবাইল : ০১৬১৫৪৩২৬২৩
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐜𝐡𝐢𝐭𝐫𝐚𝐫𝐩𝐚𝐫@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত