মোঃ আব্দুর রাজ্জাক বিশেষ প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে পুলিশের অভিযানে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামুনুর রশিদ মুকুল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার ৪ নম্বর বড়াইল ইউনিয়নের হিন্দা বজরবরাহী গ্রামে তাঁর পুকুরপাড়ের একটি টিনের ঘরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। আটক মুকুল ওই গ্রামের মনসুর আলীর ছেলে।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, চাপাতি, সামুরাই, ছুরি, সুল, হাতুড়ি ও লোহার শাবলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। এ ছাড়া তিনটি মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশ ও সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম, ঠিকানাঃ চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর। মোবাইল : ০১৬১৫৪৩২৬২৩
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐜𝐡𝐢𝐭𝐫𝐚𝐫𝐩𝐚𝐫@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত