যশোরের অভয়নগর উপজেলার বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি সহকারী শিক্ষক ইমরান হোসেনকে (৩৮) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার মিরপুর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যবহৃত বাথরুমে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেন (৩৮) ১০ বছর বয়সী ওই শিক্ষার্থীকে বাথরুমের কমোডের ওপর বসিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
ঘটনার পর ভুক্তভোগী শিশুকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন পলাতক ছিলেন।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার মিরপুর থানা এলাকায় অভিযান চালানো হয়। মিরপুর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তার ইমরান হোসেন অভয়নগর উপজেলার বুইকারা/রানাভাটা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রকাশ ও সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম, ঠিকানাঃ চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর। মোবাইল : ০১৬১৫৪৩২৬২৩
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐜𝐡𝐢𝐭𝐫𝐚𝐫𝐩𝐚𝐫@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত