যশোরের বাঘারপাড়ায় নাশকতা মামলায় মহাসিন বিশ্বাস নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে বাঘারপাড়া থানা পুলিশ।
গতকাল সোমবার (৯ নভেম্বর) বাঘারপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মহাসিন বিশ্বাস উপজেলার বন্দবিলা ইউনিয়নের প্রেমচারা গ্রামের বাসিন্দা। তিনি মৃত ছবের আলী বিশ্বাসের ছেলে। স্থানীয়ভাবে তিনি বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম সদস্য এবং রনজিত রায়ের ক্যাশিয়ার হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানোর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
বিস্তারিত আসছে....................
প্রকাশ ও সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম, ঠিকানাঃ চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর। মোবাইল : ০১৬১৫৪৩২৬২৩
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐜𝐡𝐢𝐭𝐫𝐚𝐫𝐩𝐚𝐫@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত