মোঃ তাফসিসরুল ইসলাম, মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কাশিপুর জামতলা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সান্ধ্যকালীন উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কাশিপুর জামতলা ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ফজলুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর খেদাপাড়া ইউনিয়ন জামায়াতের আমির ও চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম আযম।
এ সময় মনিরামপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের জামায়াতের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।
স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রকাশ ও সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম, ঠিকানাঃ চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর। মোবাইল : ০১৬১৫৪৩২৬২৩
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐜𝐡𝐢𝐭𝐫𝐚𝐫𝐩𝐚𝐫@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত