নড়াইল সদর উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে
মঙ্গলবার (১৭ নভেম্বর) নড়াইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু
বিশেষ অতিথি হিসেবে ছিলেন নড়াইল এবং কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নড়াইল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান।
২০২৬-২০২৭ রবি মৌসুমে সরিষা, মসুর, খেসারি, সূর্যমুখী ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা দেওয়া হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল সদর, নড়াইলের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রকাশ ও সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম, ঠিকানাঃ চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর। মোবাইল : ০১৬১৫৪৩২৬২৩
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐜𝐡𝐢𝐭𝐫𝐚𝐫𝐩𝐚𝐫@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত