যশোরের ভৈরব নদকে কচুরিপানামুক্ত করতে ডা. সাদিয়া মনোয়ারা ঊষার নেতৃত্বে চলমান স্বেচ্ছাশ্রম কার্যক্রমে সংহতি প্রকাশ করে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে যশোর জেলা ছাত্রদল।মঙ্গলবার সকাল ১০টা থেকে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ পরিচ্ছন্নতা কার্যক্রমে জেলা ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মীরা অংশ নেন। তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভৈরব নদ থেকে কচুরিপানা অপসারণের কাজে সহযোগিতা করেন।এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী, সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম টিপু, শেখ হাসান ইমাম ও আলমগীর হোসেন লিটন। এছাড়া উপস্থিত ছিলেন এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু ও যশোর সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নিয়াজ মাহমুদ শিশির, সিটি কলেজ ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান সাধারণ সম্পাদক আকিব আনোয়ারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ডা. সাদিয়া মনোয়ারা ঊষার উদ্যোগে ভৈরব নদকে কচুরিপানামুক্ত করার এ স্বেচ্ছাশ্রম কার্যক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সামাজিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও যুক্ত হচ্ছেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের পর এবার জেলা ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া আগামীকাল জেলা যুবদলের উদ্যোগে কচুরিপানা অপসারণ কার্যক্রমে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
প্রকাশ ও সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম, ঠিকানাঃ চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর। মোবাইল : ০১৬১৫৪৩২৬২৩
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐜𝐡𝐢𝐭𝐫𝐚𝐫𝐩𝐚𝐫@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত