মোঃ আব্দুর রাজ্জাক বিশেষ প্রতিনিধি :
জয়পুরহাটের ক্ষেতলালে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সুপার, জয়পুরহাটের দিকনির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ক্ষেতলাল উপজেলার বাড়ইল নলপুকুর গ্রামের লিটন মণ্ডলের ছেলে মো. আলামিন মণ্ডল (২১), মাটিহাস গ্রামের আজিজুল প্রামাণিকের ছেলে মো. ইজমুল ইসলাম রিপন (২০) এবং আক্কেলপুর উপজেলার বাড়ইল কুটিপাড়া গ্রামের ছাইদুল ইসলামের ছেলে মো. রাশেদ হোসেন (২০)।
পুলিশ জানায়, অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ৫০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা, উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি কালো রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল, দুটি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ক্ষেতলাল থানায় মামলা নম্বর ১৬, তারিখ ১৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে বৃহস্পতিবার যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য পাঠানো হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশ ও সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম, ঠিকানাঃ চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর। মোবাইল : ০১৬১৫৪৩২৬২৩
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐜𝐡𝐢𝐭𝐫𝐚𝐫𝐩𝐚𝐫@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত