আবু রায়হান, মণিরামপুর(যশোর):
যশোরের মনিরামপুরে পুলিশের অভিযানে নিজ বাড়ি থেকে আবুল কালাম (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের আমিনপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আবুল কালাম মনিরামপুর উপজেলা যুবলীগের সদস্য। তিনি সাবেক আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরের মেজো ভাই বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। গ্রেপ্তারের পর তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
প্রকাশ ও সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম, ঠিকানাঃ চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর। মোবাইল : ০১৬১৫৪৩২৬২৩
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐜𝐡𝐢𝐭𝐫𝐚𝐫𝐩𝐚𝐫@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত