আবু রায়হান, মণিরামপুর(যশোর):
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনতামূলক পরিষ্কার পরিছন্নতা অভিযান মণিরামপুর পৌরসভা প্রশাসন। শনিবার(২১ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেট অভিমুখ, বেষ্টনীর চারপাশে এ অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন। এ সময় জনস্বার্থে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে একটি ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়।
শনিবার সকালের এ অভিযানে আরো উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি আঃ আহাদ,পৌর সচিব তৌফিকুল ইসলাম,পৌর হিসাব রক্ষক মোঃ শাহিনুর রহমান প্রমূখ। স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে স্বল্প পরিসরে একটি র্যালী শেষে পৌর প্রশাসক বলেন, সব জায়গাতে পরিষ্কার পরিছন্নতা জরুরী।
বর্তমানে ডেঙ্গু সহ বিভিন্ন মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সহযোগিতার হিসাবেও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে উপজেলা ও পৌরসভার সমন্বিত যৌথ এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
প্রকাশ ও সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম, ঠিকানাঃ চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর। মোবাইল : ০১৬১৫৪৩২৬২৩
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐜𝐡𝐢𝐭𝐫𝐚𝐫𝐩𝐚𝐫@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত