মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্রবাহিনী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) মাগুরা প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খাঁন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খাঁন অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের কল্যাণে পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের কার্যালয়ের ব্যয় নির্বাহের জন্য প্রতি মাসে নিজস্ব অর্থায়নে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন এবং মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আব্দুল গফফার বিশ্বাস।
বক্তারা মহান মুক্তিযুদ্ধে সশস্ত্রবাহিনীর গৌরবোজ্জ্বল অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সশস্ত্রবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সম্মান, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মাগুরার বিভিন্ন এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সৌজন্যে ছিলেন মোঃ ফরিদ হাসান খাঁন, সিনিয়র সহ-সভাপতি, চেম্বার অব কমার্স, মাগুরা।
প্রকাশ ও সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম, ঠিকানাঃ চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর। মোবাইল : ০১৬১৫৪৩২৬২৩
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐜𝐡𝐢𝐭𝐫𝐚𝐫𝐩𝐚𝐫@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত