বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় ২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির সদস্যদের উপস্থিতিতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়েদা নাসরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়ামিন হোসেন, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম, বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবিরসহ উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির সদস্য ও স্থানীয় কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়েদা নাসরিন জাহান জানান, এ কর্মসূচির আওতায় বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার পাবেন ৪ হাজার ৫০০ জন কৃষক। এছাড়া মসুরের বীজ ও সার পাবেন ১২০ জন কৃষক।
তিনি আরও জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা এবং রবি মৌসুমে সরিষা ও মসুরের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে সরকার এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে।
কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষিতে স্বনির্ভরতা অর্জনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
প্রকাশ ও সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম, ঠিকানাঃ চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর। মোবাইল : ০১৬১৫৪৩২৬২৩
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐜𝐡𝐢𝐭𝐫𝐚𝐫𝐩𝐚𝐫@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত