আবু রায়হান, মণিরামপুর (যশোর) : যশোর জেলা প্রশাসনের নির্দেশক্রমে মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের অসহায় প্রতিবন্ধী সালাম গাজী (ভূট্টা) (৬০)-কে হুইলচেয়ার প্রদান করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৩ নভেম্বর) মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন তাঁর হাতে হুইলচেয়ারটি তুলে দেন।
এ সময় অসহায় সালাম গাজীকে সরকারি ঘর প্রদানেরও আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রশাসনের এ উদ্যোগে উপকৃত হবেন অসহায় এই প্রতিবন্ধী ব্যক্তি।
উল্লেখ্য, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে প্রশাসনের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রকাশ ও সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম, ঠিকানাঃ চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর। মোবাইল : ০১৬১৫৪৩২৬২৩
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐜𝐡𝐢𝐭𝐫𝐚𝐫𝐩𝐚𝐫@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত