আবু রায়হান, মণিরামপুর (যশোর):
দেশব্যাপী আ'লীগের অপতৎপরতা,বিশৃঙ্খলা, সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা রুখে দিতে উপজেলা শহর মণিরামপুরে নিয়মিত ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে মণিটরিংয়ের পাশাপাশি তল্লাশি করে যাচ্ছে মণিরামপুর থানা পুলিশ।
সোমবার (২৩শে ডিসেঃ) সন্ধ্যায় এসআই রফিকুল ইসলাম সহ একাধিক পুলিশ অফিসার ও তাদের সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় মণিরামপুর বাজারের প্রাণকেন্দ্র রাজগঞ্জ মোড়স্থ্য ব্রিজের উপর বিভিন্ন যানবাহন ও ব্যাক্তির দেহ তল্লাশি করতে দেখা যায়।
দায়িত্বশীল পুলিশ সদস্যরা জানানা, আ'লীগের অপতৎপরতা প্রতিরোধ ও সমস্ত ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের এ ভ্রাম্যমাণ চেকপোস্ট ছাড়াও মণিরামপুর পৌরশহরে গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে কাউকে সন্দেহভাজন মনে হলে যে কোন ব্যাক্তির দেহ ও ব্যাগ তল্লাশী করা হচ্ছে।
এ ব্যাপারে মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে মণিরামপুর থানা পুলিশ কঠোর অবস্থানে আছে।
প্রকাশ ও সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম, ঠিকানাঃ চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর। মোবাইল : ০১৬১৫৪৩২৬২৩
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐜𝐡𝐢𝐭𝐫𝐚𝐫𝐩𝐚𝐫@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত