1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

যশোরে অবৈধ টায়ার জেল কারখানায় অভিযান, মালিককে জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

যশোর শহরের ঝুমঝুমপুর শ্মশান রোডে অবস্থিত একটি টায়ারের জেল উৎপাদনকারী কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করেছে এবং কারখানার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে।

সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালোর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যশোরের একটি দল অংশ নেয়।

অভিযানকালে কারখানাটির পণ্যে বিএসটিআই অনুমোদন না থাকা, অস্বাস্থ্যকর ও মানহীন পরিবেশে উৎপাদন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ভুয়া ব্র্যান্ড ব্যবহার করে ডুপ্লিকেট পণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় কারখানার মালিক ইমরান হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র সম্পন্ন না করা পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে, ভোক্তা স্বার্থ রক্ষা ও বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট