1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত অভয়নগর উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত যশোর বাঘারপাড়ায় তিনদিন ব্যাপি ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন সাতক্ষীরার সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যা ধোপাদী গ্রামে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি যশোরের নওয়াপাড়ায় এমপি গোলাম রসুলের জেজেআই মিল পরিদর্শন নবাগত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলকে বাঘারপাড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজপথে যশোর ৪ আসনের সংসদ সদস্য অভয়নগরে প্রতারণার দায়ে যুবকের জেল, মোটরসাইকেল জব্দ শেষ হল বাঘারপাড়ার কালুডাঙ্গার পূজা অর্চনা এখানে ভক্তদের ভক্তি আর বিশ্বাসে মুক্তি মেলে

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বাঘারপাড়ায় সংঘর্ষ, আহত ৬

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৫৫ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বরভাগ গ্রামে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, দু’জনকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং অপর দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে জামায়াতে ইসলামের কর্মী মাহামুদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি দাবি করেন, আওয়ামী লীগের কিছু কর্মী বর্তমানে বিএনপির নব্য নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এ পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের উদ্যোগে বিষয়টি তখন মীমাংসা করা হয়।

তবে অভিযোগ রয়েছে, মীমাংসার পরও নব্য বিএনপির কর্মী ইনজামাম বিষয়টি নিয়ে মাহামুদের সঙ্গে ফোনে কথা বলার সময় তাকে মারধরের হুমকি দেন। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকালে মাহামুদ টাঙ্গাইল থেকে নিজ বাড়িতে ফেরেন। এরপর সকাল থেকেই ইনজামাম এলাকায় মহড়া দিতে থাকেন।

একপর্যায়ে বিকাল আনুমানিক ৩টার দিকে ইনজামামের নেতৃত্বে বাপ্পী, আরাফাত, বদিয়ার, মাসুম, জালাল, জালালের স্ত্রী ও সাকিব দা, কাঁচি ও লাঠিসোঁটা নিয়ে মাহামুদের বাড়িতে হামলা চালায়। এতে ইমরানের পরিবারের অন্তত পাঁচজন আহত হন। এ সময় হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ইমরান জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে টাঙ্গাইলে অবস্থান করছিলেন। ফেসবুক পোস্ট দেওয়ার পর ইনজামাম তাকে ফোনে হুমকি দেন। বিষয়টি তিনি পরিবারকে জানালে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। ভোট দেওয়ার উদ্দেশ্যে গতকাল রাতে তিনি বাড়িতে এলে আজকের হামলার ঘটনা ঘটে। ঘটনাটি শুনে তাৎক্ষনিক ভাবে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন জেলা জামাতের আমীর ও যশোর -৪ আসনের জামাতের মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসূল।

এদিকে ইনজামাম দাবি করেছেন, সংঘর্ষে তিনিও আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি টহল দল এবং বাঘারপাড়া থানার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও ঘটনার তদন্ত শুরু করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট