1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

যশোরে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা, ভেজাল পণ্য জব্দ ও বিনষ্ট

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাজারের ঊর্ধ্বমূল্য নিয়ন্ত্রণ ও পণ্যের মান নিশ্চিত করতে যশোরে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর যশোর জেলা কার্যালয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর শহরের বড়বাজার গোহাটা রোড এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় ‘আরজি ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী খুচরা ও পাইকারি পর্যায়ে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক।

এছাড়া আইনটির ৩৭ ও ৪৫ ধারায় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত রঙিন চিপস বিক্রয় ও মজুত রাখার অপরাধে ‘শিব ভাণ্ডার’ (চিপস ভাণ্ডার) নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দ করা ক্ষতিকর পণ্য তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয় বলে জানা গেছে।

অভিযানে নেতৃত্ব দেন যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর, যশোরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, নিরাপদ খাদ্য অফিস, যশোরের নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি এবং র‍্যাব-৬-এর একটি টিম।

অভিযান শেষে সহকারী পরিচালক জানান, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, অতিরিক্ত মূল্য আদায় রোধ এবং ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের বাজার তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জনস্বার্থে আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট