1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ৫ বছরের কন্যাশিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগ, এলাকায় তীব্র ক্ষোভ তালায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ। বাঘারপাড়া পৌরসভায় জামায়াতে ইসলামের পরিচ্ছন্নতা অভিযান ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি আইন মন্ত্রণালয় ‘অফিসে প্রবেশ সকাল ৯টার মধ্যে, বিনা অনুমতিতে বাইরে নয়’ যশোরে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা, ভেজাল পণ্য জব্দ ও বিনষ্ট আধিপত্য বিস্তার : নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের বাঘারপাড়ায় কর্মকর্তাদের সাথে এমপি গোলাম রসুলের মতবিনিময় সভা বাঘারপাড়ায় চাঁদাবাজি বন্ধের দাবিতে চালকদের মানববন্ধন ও র‌্যালি প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ চালু

বাঘারপাড়ায় ৫ বছরের কন্যাশিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগ, এলাকায় তীব্র ক্ষোভ

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে মিষ্টির প্রলোভন দেখিয়ে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, খলশী গ্রামের জাহাঙ্গীর আলমের শিশু কন্যা জান্নাতুল মাওয়াকে (৫ বছর ৬ মাস) বাড়ির পাশে একা পেয়ে একই গ্রামের আহাদ আলীর ছেলে শিহাব (১৮) মিষ্টি খাওয়ানোর কথা বলে পাশের একটি নির্জন বাগানে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, সেখানে শিশুটির মুখে টেপ পেঁচিয়ে এবং হাত-পা বেঁধে জোরপূর্বক নির্যাতন চালানো হয়।

কিছু সময় পর শিশুটির চিৎকার ও অস্বাভাবিক অবস্থায় স্বজনদের সন্দেহ হলে তাকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, এমন নৃশংস ঘটনার কঠোর বিচার না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট