
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার বিভিন্ন সড়ক, বাজার ও জনবহুল স্থানে এ কর্মসূচি পালন করা হয়।
পৌর আমির মাওলানা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা আ. জাব্বার ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম।
এ সময় দলীয় নেতাকর্মীরা সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, নর্দমা পরিষ্কার এবং পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। তারা পৌরবাসীর প্রতি নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।