1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :

দোহাকুলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

বাঘারপাড়া প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলার ৬নং দোহাকুলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ৬নং দোহাকুলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন। তিনি তার বক্তব্যে রমজানের শিক্ষা ধারণ করে দলীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বাঘারপাড়া পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহমেদ এবং কোর ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লাভলুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ হাসান, ছাত্রদলের সভাপতি মামুন হাসান জয়, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাভাবার হোসেন, ইউনিয়ন বিএনপির সদস্য মাসুদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ইউনিয়ন যুবদলের সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্বাস্থ্য এবং রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি দলীয় নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয় এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয় বলে বক্তারা উল্লেখ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট