1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ইউএনও’র কঠোর অবস্থান: বাঘারপাড়ায় মাদক সেবন ও বহনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী দেশের মানুষ জবাবদিহিতামূলক রাজনীতি চায়: নুরুল হক নুর অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’ ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ রাশেদ খানের সামনেই বিএনপির দুগ্রুপের হাতাহাতি, পুলিশের ওপর হামলা দোহাকুলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বাঘারপাড়ায় ৫ বছরের কন্যাশিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগ, এলাকায় তীব্র ক্ষোভ তালায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ।

ইউএনও’র কঠোর অবস্থান: বাঘারপাড়ায় মাদক সেবন ও বহনের দায়ে ৬ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়েছেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তাঁর নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত মোবাইল কোর্টে মাদক সেবন ও বহনের দায়ে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলার দরাজহাট ইউনিয়নের দরাজহাট গ্রামে অভিযান চালিয়ে মো: মিলন হোসেন (পিতা: আবু তালেব মোল্লা) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তিনি মাদক সেবন ও বহন করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাকে একশত টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। বাঘারপাড়াকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।” তিনি আরও জানান, তরুণ সমাজকে রক্ষায় এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে।

অভিযান পরিচালনাকালে বাঘারপাড়া থানার এসআই মো: সজীব আহমেদের নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম উপস্থিত ছিলেন এবং তারা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট