1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘুটিয়া ইউনিয়নের বানিপুর গ্রামের মোহাম্মদ আলী’র পুত্র জাহান শেখ’কে এলোপাতাড়ি কুপিয়ে জখম। বাঘারপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট, দুইজনকে জরিমানা। জামদিয়ায় মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাঘারপাড়ায় নবাগত এমপি অধ্যাপক গোলাম রসুলের মতবিনিময় সভা: স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভায় পৃথক আয়োজন বাঘারপাড়ায় এতিম নারীর সম্পত্তি নিয়ে বিরোধ,প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ইরানে আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ যশোরে সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা বাঘারপাড়ায় কাকন মেম্বারের অবৈধ মাটির ব্যবসা ভ্রাম্যমান আদালতে দুই ব্যক্তির জেল জরিমানা ইউএনও’র কঠোর অবস্থান: বাঘারপাড়ায় মাদক সেবন ও বহনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী

বাঘারপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট, দুইজনকে জরিমানা।

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মেহেদী সরদার ও দাউদ হোসেন নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল। অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।

এ সময় উপজেলা কৃষি অফিসার এবং বাঘারপাড়া থানার একটি চৌকস পুলিশ টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার জানান, অবৈধভাবে মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট