বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, পাল্টা দাবি ‘সংস্কার কাজকে ভাঙচুর বলে অপপ্রচার’ বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ ৬পদে ভোট ২৫জুন গভীর রাতে এসিল্যান্ডের অভিযান, দুইটি ভেকু অকেজো। কিশোরগঞ্জ সদর মডেল থানা এলাকা হতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণে বিদেশী মদসহ ০১ (এক) জন গ্রেফতার। শ্রীপুরের কাঁঠাল: সম্ভাবনার পাহাড়, সংকটেরও গল্প,আধুনিক সংরক্ষণাগার না থাকায় প্রতিবছর নষ্ট হয় বিপুল উৎপাদন বাঘারপাড়ার ঐতিহ্যবাহী চিত্রা মডেল কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঘারপাড়ার দরাজহাটে ৫০০ ফুট ফ্ল্যাট সলিং সড়কের উদ্বোধন দুস্থ ও অসহায় মানুষের পাশে জামায়াতে ইসলামী – বাঘারপাড়ায় নগদ অর্থ বিতরণ যশোরের বাঘারপাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন বাঘারপাড়ায় প্রযুক্তির ছোঁয়ায় উদ্ভাবনের উৎসব, স্থানীয় উদ্ভাবন নিয়ে সেমিনার ও বিজ্ঞান প্রদর্শনী

বাঘারপাড়ায় কাকন মেম্বারের অবৈধ মাটির ব্যবসা ভ্রাম্যমান আদালতে দুই ব্যক্তির জেল জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪৩০ বার পড়া হয়েছে

বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি: বাঘারপাড়ায় কোনভাবেই থামছে না কাকন মেম্বারের অবৈধভাবে মাটি বিক্রির ব্যবসা। উপজেলা প্রশাসন কয়েক দফা মৌখিকভাবে নিষেধ করলেও তিনি তা তোয়াক্কা করেননি। ক্ষমতাসীন এক নেতার ছেলেকে সাথে নিয়ে তিনি চালিয়ে যাচ্ছেন এ অপকর্ম। তবে শেষ রক্ষা হয়নি। গতকাল বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার সেখানে হানা দিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। আদালত দুই ব্যাক্তিকে দেড় লক্ষ টাকা জরিমান অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।
এলাকাবাসি সূত্রে জানাগেছ, দরাজহাট ইউনিয়নের কাকান মেম্বর র্দীঘদিন ধরে অবৈধভাবে মাটি ও বালির ব্যবসা করে আসছিলেন। তার এসব অপকর্ম নিয়ে স্থানীয়রা বিভিন্ন সময়ে বাঘারপাড়া উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছেন। উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে কয়েক দফায়। প্রসাশনের হস্তক্ষেপে মাঝে মধ্যে ব্যবসা বন্ধ রাখলেও তিনি বিভিন্ন ঘাট ম্যানেজ করে আবারও শুরু করে ব্যবসা। জুলাই আন্দোলনের পর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে তিনি বাঘারপাড়া উপজেলা বিএনপির শীর্ষ এক নেতার ছেলেকে সাথে নিয়ে ও এনসিপি’র এক নেতার প্রত্যাক্ষ মদদে শুরু করেন বালি উত্তোলনের ব্যবসা। তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকারের হস্তক্ষেপে তা বন্ধ হয়। শোভন সরকারের বদলীর পর শুরু করেন মাটির ব্যবসা। বিএনপি নেতার ঐ ছেলে আর এনসিপি নেতার সমন্বয়ে কাকন মেম্বর আর পেছনে ফিরে তাকাননি। দরাজহাট ইউনিয়নের সৈয়দ মাহমুদপুর গ্রামের মান্দিয়া টুটা নামের জায়গায় বিভিন্ন ব্যাক্তির মালিকাধিন জমি নামেমাত্র ক্রয় করে পাশে থাকা সরকারের খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটতে থাকেন। এ সব বিষয় নিয়ে ভুক্তভোগিরা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাকন মেম্বরকে ডেকে মৌখিকভাবে হুশিয়ারি করেন বিষয়টি নিয়ে। মাটি না কাটার অঙ্গীকারও করেন কাকন মেম্বর। উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে আবারও শুরু করেন মাটি বিক্রির ব্যবসা। বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে সেখানে হানা দেন। ভ্রাম্যমান আদালত বসিয়ে এস্কেভেটর ড্রাইভার সাব্বির হোসেন(১৮) ও তার পিতা শাহাবউদ্দীনকে(৩৮) কে দেড় লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আদাল এ সময় দুটি ড্রাম ট্রাক, দুটি এস্কেভেটর ও একটি ট্রাকটরসহ ট্রলি জব্দ করে। উপজেলা নির্বাহী অফিসার জরিমানা পরিশোধের সময় বেধে দেন বিকাল চারটা পর্যন্ত। ভ্রাম্যমান আদালতে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দা নাসরিন জাহান, বাঘারপাড়ার থানার এসআই গোবিন্দ কুমারসহ সঙ্গীয় ফোর্স।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার জানিয়েছেন, মৌখিকভাবে নিষেধ সত্বেও কাকন মেম্বর মাটি কাটা অব্যহত রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রম্যমান আদলত বসানো হয়। স্পটে দুইজনকে দেড় লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দুইজনই বাঘারপাড়া থানায় আটক রয়েছে। যেহেতু টাকা পরিশোধ করেননি। যে কারণে জেল বলবৎ রয়েছে।
সরকারের খাস খতিয়ানের জায়গা থেকে মাটি কাটার কারণে স্থানীয়রা অপরাধিদের বিরুদ্ধের নিয়মিত মামলা করার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews