1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় জমকালো আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন বাঘারপাড়ায় প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল ফরিদপুরে নিরাপদ বৈধ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে ‘সিনেমাআরেনা’র সূচনা সভা বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ। কিশোরগঞ্জ শহরে চুরি-ছিনতাইয়ের আতঙ্ক, সন্ধ্যার পরও নিরাপদ নয় মানুষের সম্পদ ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ বিএনপির মধ্যে লুকিয়ে থাকা মুনাফিক ও আ’লীগের দালালদের চিহ্নিত করতে হবে। —–এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী স্বৈরাচার হাসিনাসহ ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা বিনোদন জগতে নতুন মাত্রা হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাঘারপাড়ায় প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও জননেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা প্রয়াত তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, দেশ ও মানুষের কল্যাণে তাঁর অবদান এবং যশোরের উন্নয়নে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁর আদর্শ অনুসরণ করে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল আলিম, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা বিএনপির হায়দার আলী ও কোষাধ্যক্ষ হাফিজুর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন নারিকেলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল লস্কর, ধলগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুর মুরশিদ, দোহাকুলা ইউনিয়ন বিএনপির আসাদুজ্জামান শিকদার, দরাজহাট ইউনিয়ন বিএনপির নূর মোহাম্মদ, বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সাবু হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন শুহুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম খোকন, যশোর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মেফতা উদ্দিন শিকদার, সাবেক সহসাধারণ সম্পাদক লিটন মোল্লা, পৌর ছাত্রদলের সদস্য সচিব হৃদয় তারেক, পৌর ছাত্রদল নেতা রাতুল হাসান তারেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রয়াত নেতা তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট