1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ার ‎জয়নগর মহিউস সুন্নাহ দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটি নির্বাচন ‎জামায়াত সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়। বাঘারপাড়া পৌরসভার মশক নিধন অভিযান বাঘারপাড়ায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামাত ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত। নওয়াপাড়ার কাঠপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৬ প্রতিষ্ঠান, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় বাস ও ইটবোঝাই টলির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ২ জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এ টি এম আজহারুল ইসলাম যশোর কোতোয়ালি থানার সমালোচিত ওসি ফারুকের বিদায়, নতুন ওসি মাসুম খান বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাউল বিতরণ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজকীয় সৌদি সরকারের উপহার খেজুর বাঘারপাড়ার মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ বাঘারপাড়ায় ভিক্ষুক পুনর্বাসনে-অটোভ্যান ও দোকান সামগ্রী পেলেন দুই উপকারভোগী

বাঘারপাড়ায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামাত ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোরের বাঘারপাড়ায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাঘারপাড়া সিঙ্গিকিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা সেক্রেটারী মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি তার বক্তব্যে রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারী জনাব মোঃ গোলাম কুদ্দুস। এছাড়াও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াইয়া জিসান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাসুম বিল্লাহ, ইসলামী ছাত্র শিবির যশোর জেলা সভাপতি মোঃ মিনারুল ইসলাম এবং বাঘারপাড়া সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হায়দার আলী।

বক্তারা রমজানের আত্মশুদ্ধি, সংযম ও মানবকল্যাণের শিক্ষা তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, রমজান শুধু আত্মসংযমের মাস নয়, বরং মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিরও এক অনন্য সময়।

ইফতার মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকমণ্ডলী, সুধীজন ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামাতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিম।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট