1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত বাউলিয়া গ্রামে ঐতিহাসিক ঘোড়দৌড় ও ভাবগানের আসর, হাজারো মানুষের মিলনমেলা। বাঘারপাড়ায় ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে জমজমাট গ্রামীণ ঘোড়দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে যশোরে খাদ্যসামগ্রী বিতরণ বাঘারপাড়ায় জেলি পুশ করা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা বাঘারপাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত। ঈদ উপলক্ষে বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত। অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত অভয়নগর উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

বাঘারপাড়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৭১ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামছুল আরেফিন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দা নাসরীন জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী অন্তরা বিশ্বাস এবং উপজেলা খাদ্য কর্মকর্তা সালমা খাতুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। দুর্যোগকালীন সময়ে দ্রুত সাড়া প্রদান ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশিক্ষণ ও মহড়ার গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানের অংশ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল অগ্নিনির্বাপণ বিষয়ক বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করে। মহড়ায় দেখানো হয়, কোনো বাড়ি বা অফিসে আগুন লাগলে কীভাবে দ্রুত ও নিরাপদ উপায়ে আগুন নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা যায়। এ সময় উপস্থিত সবাইকে অগ্নিকাণ্ড থেকে নিরাপদ থাকার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। দিবসটি উপলক্ষে দুর্যোগ ঝুঁকি হ্রাসে সবাইকে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট