1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল দেবহাটায় বিএনপির ইফতার মাহফিলে মিলনমেলা বাঘারপাড়ার ‎জয়নগর মহিউস সুন্নাহ দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটি নির্বাচন ‎জামায়াত সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়। বাঘারপাড়া পৌরসভার মশক নিধন অভিযান বাঘারপাড়ায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামাত ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত। নওয়াপাড়ার কাঠপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৬ প্রতিষ্ঠান, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় বাস ও ইটবোঝাই টলির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ২ জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এ টি এম আজহারুল ইসলাম যশোর কোতোয়ালি থানার সমালোচিত ওসি ফারুকের বিদায়, নতুন ওসি মাসুম খান বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাউল বিতরণ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
Screenshot

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে শহরের লেক ভিউ মিলনায়তন-এ সাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাথলজিস্ট ডা. মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. সুলতানা চাঁচলী, ডা. রোয়া তাজমী, ডা. ইকবাল কবির, ডা. মো. শাহারিয়ার মামুন, ডা. মো. হাফিজা খাতুন, ডা. মো. আব্দুস সোবহান, ডা. গাজী আব্দুস সাদিক অপু, ডা. তন্বী সরকার, ডা. ইসরাত জাহান সুমনা, মো. আব্দুর রহমান, শেখ রফিকুল ইসলাম, মো. নুরুজ্জামান, আবু বকর সিদ্দিক, শীর্ষ হোসেন, মো. নজরুল ইসলাম, মো. লুৎফর রহমান মুন্না, আনোয়ার হোসেন ও পারভেজ মতাল্লিসহ স্থানীয় চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ মাসের শিক্ষা ধারণ করে সমাজের সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট