1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে দুইদিনব্যাপী পুনর্মিলনী আনন্দ উৎসব অনুষ্ঠিত। তাহের সিদ্দিকীর স্মরণে বাঘারপাড়ায় ইফতার ও দোয়া মাহফিল দোহাকুলা ইউনিয়নে যুবদলসহ অঙ্গসংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিল বীর মুক্তিযোদ্ধা এস. এম. বাবর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন বাঘারপাড়ার বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ এস. এম. বাবর আলী না ফেরার দেশে। সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল দেবহাটায় বিএনপির ইফতার মাহফিলে মিলনমেলা বাঘারপাড়ার ‎জয়নগর মহিউস সুন্নাহ দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটি নির্বাচন ‎জামায়াত সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়। বাঘারপাড়া পৌরসভার মশক নিধন অভিযান বাঘারপাড়ায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামাত ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে দুইদিনব্যাপী পুনর্মিলনী আনন্দ উৎসব অনুষ্ঠিত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে দুইদিনব্যাপী পুনর্মিলনী আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন জামদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম। বাঘারপাড়া উপজেলার জামদিয়া রেলস্টেশন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক টিএস আইয়ুব।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, জামদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম হোসেন, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হালিম বাঘা, যুবদল নেতা আনোয়ার হোসেন, বাবুল হোসেন, মুজাহেরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দুইদিনব্যাপী এ পুনর্মিলনী আনন্দ উৎসবে বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের পাশাপাশি আয়োজক ও জামদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম নবনির্মিত জামদিয়া রেলস্টেশন দ্রুত চালুর জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সরকার কোটি টাকা ব্যয়ে রেলস্টেশন নির্মাণ করলেও এলাকাবাসী এখনো এর কোনো সুফল পাচ্ছে না। বরং স্টেশনটি বর্তমানে বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। তাই তিনি দ্রুত রেলস্টেশনটি চালু করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট