1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজপথে যশোর ৪ আসনের সংসদ সদস্য অভয়নগরে প্রতারণার দায়ে যুবকের জেল, মোটরসাইকেল জব্দ শেষ হল বাঘারপাড়ার কালুডাঙ্গার পূজা অর্চনা এখানে ভক্তদের ভক্তি আর বিশ্বাসে মুক্তি মেলে অস্তিত্ব রক্ষায় চিত্রা মডেল কলেজকে ১০১ শতক জমি দান অভয়নগরে পুলিশের হাতকড়াসহ মাদকসেবী পালানোর অভিযোগ ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি! ভৈরব বাঁচলে নওয়াপাড়ার শিল্প বাণিজ্য বাঁচবে ভিজিএফ’র চাল সুষ্ঠুভাবে বিতরণের লক্ষে বাঘারপাড়ায় উপজেলা কমিটির আগাম সভা অভয়নগরে বাসা ভাড়া নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চাইনিজ কুড়ালের আঘাতে গুরুতর আহতের পর ঢাকায় নেওয়ার পথে মৃত্যু নারিকেলবাড়িয়া হাটে বিএনপির দুই পক্ষের উত্তেজনা, তদন্তে প্রশাসন

অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজপথে যশোর ৪ আসনের সংসদ সদস্য

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সৈয়দ ইকবাল হাসান, অভয়নগর প্রতিনিধি: যশোরের শিল্প শহর নওয়াপাড়ার ব্যবসায়ী আনিছুর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নানা মহলে উদ্বেগ ও বিক্ষোভ চলমান।
বুধবার দীন ব্যাপী হরতাল পালনের পর উপজেলা শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে ব্যবসায়ী আনিছুর রহমানের হত্যাকারীদে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকালে নওয়াপাড়া বাজারে যশোর-খুলনা মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলের পূর্বে নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসা সংলগ্ন ‘আনিছ ট্রেড ভ্যালী’ মার্কেটের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।
অভয়নগর উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির মো. গোলাম রছুল। এ সময় তিনি বলেন, ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকা-ের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মহিউল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক আমির মশিউর রহমান, নওয়াপাড়া পৌর শাখা জামায়াতে ইসলামীর আমির আলতাফ হোসেন, সহ-সেক্রেটারি গোলাম মোস্তফা, যশোর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এম এম আশিকুজ্জামান প্রমুখ।
গত ৬ মে সন্ধ্যায় বাসা ভাড়া কেন্দ্রিক ব্যবসায়ী আনিছুর রহমানকে গুয়াখোলা গ্রামে পীরবাড়ী মাদারসাসংলগ্ন তার বহুতলা মার্কেট ‘আকিজ ট্রেড ভ্যালী’র সামনে কুপিয়ে জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় নেওয়ার পথে দিবাগত রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। পরদিন নিহতের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে গুয়াখোলা গ্রামের শাহ মো. জোনায়েদের ছেলে শাহ মো. মাহমুদ, একই গ্রামের নিছার আলীর ছেলে নাসির উদ্দিনসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেন।
নিহত আনিছুর রহমান নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশষ্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের পরিচালক ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট