বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বাঘারপাড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাঘারপাড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, পাল্টা দাবি ‘সংস্কার কাজকে ভাঙচুর বলে অপপ্রচার’ বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ ৬পদে ভোট ২৫জুন গভীর রাতে এসিল্যান্ডের অভিযান, দুইটি ভেকু অকেজো। কিশোরগঞ্জ সদর মডেল থানা এলাকা হতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণে বিদেশী মদসহ ০১ (এক) জন গ্রেফতার। শ্রীপুরের কাঁঠাল: সম্ভাবনার পাহাড়, সংকটেরও গল্প,আধুনিক সংরক্ষণাগার না থাকায় প্রতিবছর নষ্ট হয় বিপুল উৎপাদন বাঘারপাড়ার ঐতিহ্যবাহী চিত্রা মডেল কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঘারপাড়ার দরাজহাটে ৫০০ ফুট ফ্ল্যাট সলিং সড়কের উদ্বোধন দুস্থ ও অসহায় মানুষের পাশে জামায়াতে ইসলামী – বাঘারপাড়ায় নগদ অর্থ বিতরণ যশোরের বাঘারপাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন

অস্তিত্ব রক্ষায় চিত্রা মডেল কলেজকে ১০১ শতক জমি দান

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

অস্তিত্ব রক্ষায় চিত্রা মডেল কলেজকে ১০১ শতক জমি দান

নতুন নাম  ‘রোস্তম আলী মোল্যা চিত্রা মডেল কলেজ’

যশোরের বাঘারপাড়ায় নানা সংকটে জর্জরিত চিত্রা মডেল কলেজের অস্তিত্ব রক্ষায় এগিয়ে এলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী রোস্তম আলী মোল্যা। কলেজটির নাম পরিবর্তন ও অ্যাকাডেমিক ভবন স্থানান্তরের উদ্যোগের অংশ হিসেবে তিনি ১০১ শতক (১ একর ১ শতক) জমি দান করেছেন।

এ উপলক্ষে রোববার সকালে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কহিনুর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ প্রতিষ্ঠাকালীন সদস্য ও বিশিষ্ট সমাজসেবক রোস্তম আলী মোল্যা।

প্রভাষক রুস্তম আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা তবিবার রহমান ও আব্দুর রউফ খান, কলেজ প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল হালিম হারু বিশ্বাস, সদস্য নজরুল ইসলাম খান, জহুরপুর খবির-উর-রহমান কলেজের অধ্যাপক লিয়াকত আলী শিকদার, সীমাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বন্দবিলা বিজয় চন্দ্র রায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার মণ্ডল, চতুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বন্দবিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ফিরোজ বিশ্বাস, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও চিত্রা মডেল কলেজের সাবেক সভাপতি শামীম আকতার, প্রেমচারা অস্থায়ী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান এবং প্রভাষক লিয়ন রহমান।

অনুষ্ঠানে অভিভাবক, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় কলেজের অধ্যক্ষ কহিনুর আলম বলেন, “২০০৩ সালে চিত্রা মডেল কলেজের যাত্রা শুরু হয়। নানা চড়াই-উতরাই পেরিয়ে ২০০৯ সালে পাঠদান কার্যক্রম শুরু হয়। পরে ২০১২ সালে অ্যাকাডেমিক স্বীকৃতি এবং ২০১৯ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়। তবে কলেজের নামে এক একর অখণ্ড জমি না থাকায় একটি চক্র প্রতিষ্ঠানটি বিলুপ্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ ও মামলাও দায়ের করে।”

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শামীম আকতার সভাপতি নির্বাচিত হওয়ার পর জরাজীর্ণ কলেজটির উন্নয়নে ব্যক্তিগত ও পারিবারিকভাবে ১৮ লাখ টাকা অনুদান দেন। পাশাপাশি জমি সংকট নিরসনে অভিভাবক, এলাকাবাসী ও সুধীজনদের নিয়ে একাধিক মতবিনিময় সভা করেন। কিন্তু দীর্ঘদিনেও সমস্যার সমাধান না হওয়ায় কলেজের অস্তিত্ব রক্ষায় শামীম আকতারের চাচা, আমেরিকা প্রবাসী রোস্তম আলী মোল্যা ও তার পরিবার ১০১ শতক জমি দান করেন।”

সবার সম্মতিক্রমে কলেজটির নতুন নাম রাখা হচ্ছে ‘রোস্তম আলী মোল্যা চিত্রা মডেল কলেজ’। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন জমি ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তারে নতুন দিগন্ত উন্মোচন করবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews