1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চৌগাছায় জমির দলিল নিয়ে বিরোধ, চাপাতি-হাসুয়ার কোপে দুই ভাই জখম যশোরের চৌরাস্তার বনফুলে ভোক্তা অধিকারের অভিযান, লাখ টাকা জরিমানা সিলেটে কালের কণ্ঠের সাংবাদিকের ওপর হামলার প্রধান আসামি কারাগারে বাঘারপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বাঘারপাড়ায় জমকালো আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন বাঘারপাড়ায় প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল ফরিদপুরে নিরাপদ বৈধ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে ‘সিনেমাআরেনা’র সূচনা সভা বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ। কিশোরগঞ্জ শহরে চুরি-ছিনতাইয়ের আতঙ্ক, সন্ধ্যার পরও নিরাপদ নয় মানুষের সম্পদ ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ

ফরিদপুরে নিরাপদ বৈধ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে ‘সিনেমাআরেনা’র সূচনা সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলা প্রতিনিধি: নিরাপদ ও বৈধ অভিবাসনে উৎসাহিত করা এবং অবৈধ বা অনিয়মিত পথে বিদেশ গমনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ফরিদপুরে ‘সিনেমাআরেনা’ (CinemArena) কর্মসূচির সূচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুষ্মিতা সাহা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতিনিধি অমল বিশ্বাস, যশোর রাইটের ডিরেক্টর প্রোগ্রাম প্রদীপ কুমার দত্ত, প্রোগ্রাম কো-অর্ডিনেটর হারুন অর রশিদ, প্রগ্রাম অফিসার মোতাহারুল ইসলাম, ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এসএম মইনুল ইসলাম এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসার ষষ্ঠী পদ রায়সহ বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, অনিয়মিত অভিবাসনের কারণে মানুষ প্রতারণা, আর্থিক ক্ষতি, মানবপাচারসহ নানা ঝুঁকির মুখে পড়ছে। তাই বিদেশ যাওয়ার আগে সঠিক তথ্য যাচাই এবং সরকারি নিয়ম মেনে নিরাপদ ও বৈধ পথে অভিবাসনের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি দেশের অভ্যন্তরে বিদ্যমান কর্মসংস্থান ও আর্থসামাজিক উন্নয়নের সুযোগ সম্পর্কেও মানুষকে অবহিত করতে হবে।
বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির মূল লক্ষ্য অনিয়মিত অভিবাসনের নেতিবাচক দিক তুলে ধরা এবং দেশের অভ্যন্তরে কর্মসংস্থান ও উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া।
কর্মসূচির আওতায় ভ্রাম্যমাণ প্রদর্শনীর মাধ্যমে চলচ্চিত্র, তথ্যচিত্র ও সচেতনতামূলক বিভিন্ন বিষয় উপস্থাপন করা হবে। বিশেষ করে তরুণ ও বিদেশগমনেচ্ছু ব্যক্তিদের অনিয়মিত পথে বিদেশ যাওয়ার ঝুঁকি, দালালের প্রতারণা এবং নিরাপদ অভিবাসনের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে বিদেশ গমনেচ্ছু মানুষ সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারবেন এবং অ নিয়মিত অভিবাসন প্রতিরোধে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে।
এ সময় ‌ বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তা বৃন্দ ‌ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ‌ সাংবাদিক বৃন্দ ‌উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট