
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও জননেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা প্রয়াত তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, দেশ ও মানুষের কল্যাণে তাঁর অবদান এবং যশোরের উন্নয়নে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁর আদর্শ অনুসরণ করে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল আলিম, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা বিএনপির হায়দার আলী ও কোষাধ্যক্ষ হাফিজুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন নারিকেলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল লস্কর, ধলগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুর মুরশিদ, দোহাকুলা ইউনিয়ন বিএনপির আসাদুজ্জামান শিকদার, দরাজহাট ইউনিয়ন বিএনপির নূর মোহাম্মদ, বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সাবু হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন শুহুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম খোকন, যশোর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মেফতা উদ্দিন শিকদার, সাবেক সহসাধারণ সম্পাদক লিটন মোল্লা, পৌর ছাত্রদলের সদস্য সচিব হৃদয় তারেক, পৌর ছাত্রদল নেতা রাতুল হাসান তারেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রয়াত নেতা তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।