
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে নাশকতা মামলা, মাদক মামলা ও জিআর ওয়ারেন্টভুক্তসহ মোট চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বাঘারপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় একজন, মাদক মামলায় একজন এবং জিআর ওয়ারেন্টভুক্ত দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত চারজনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বাঘারপাড়া থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।