1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
চৌগাছায় জমির দলিল নিয়ে বিরোধ, চাপাতি-হাসুয়ার কোপে দুই ভাই জখম যশোরের চৌরাস্তার বনফুলে ভোক্তা অধিকারের অভিযান, লাখ টাকা জরিমানা সিলেটে কালের কণ্ঠের সাংবাদিকের ওপর হামলার প্রধান আসামি কারাগারে বাঘারপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বাঘারপাড়ায় জমকালো আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন বাঘারপাড়ায় প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল ফরিদপুরে নিরাপদ বৈধ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে ‘সিনেমাআরেনা’র সূচনা সভা বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ। কিশোরগঞ্জ শহরে চুরি-ছিনতাইয়ের আতঙ্ক, সন্ধ্যার পরও নিরাপদ নয় মানুষের সম্পদ ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ

যশোরের চৌরাস্তার বনফুলে ভোক্তা অধিকারের অভিযান, লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

যশোর শহরের চৌরাস্তায় অবস্থিত বনফুল মিষ্টির দোকানে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পরিচালিত এ অভিযানে দোকানটির ভেতরের পরিবেশ, মিষ্টি সংরক্ষণব্যবস্থা ও পরিচ্ছন্নতা নিয়ে নানা অনিয়মের চিত্র উঠে আসে। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান। অভিযান চলাকালে দেখা যায়, বিক্রির জন্য সাজিয়ে রাখা মিষ্টির আশপাশে অবাধে বিচরণ করছে তেলাপোকা। এমনকি মিষ্টি সংরক্ষণের স্থানের পাশেও তেলাপোকার উপস্থিতি চোখে পড়ে। মিষ্টির মতো সংবেদনশীল খাদ্যপণ্য যেখানে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে সংরক্ষণ করার কথা, সেখানে এমন দৃশ্য ক্রেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এ ছাড়া দোকানে বিক্রির জন্য রাখা মিষ্টির গায়ে প্রয়োজনীয় ট্যাগ না থাকার বিষয়টিও কর্মকর্তাদের নজরে আসে। এতে পণ্যের পরিচিতি ও মূল্যসংক্রান্ত তথ্য প্রদর্শনের বিষয়টি নিয়েও প্রশ্ন দেখা দেয়। অভিযানে এসব অনিয়মের চিত্র পাওয়ার পর বনফুল মিষ্টির দোকানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট