1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্ত্রী সুমাইয়া আক্তার প্রয়াত মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাঘারপাড়া যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত। বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাজালাল গ্রেপ্তার চৌগাছায় জমির দলিল নিয়ে বিরোধ, চাপাতি-হাসুয়ার কোপে দুই ভাই জখম যশোরের চৌরাস্তার বনফুলে ভোক্তা অধিকারের অভিযান, লাখ টাকা জরিমানা সিলেটে কালের কণ্ঠের সাংবাদিকের ওপর হামলার প্রধান আসামি কারাগারে বাঘারপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বাঘারপাড়ায় জমকালো আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন বাঘারপাড়ায় প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল ফরিদপুরে নিরাপদ বৈধ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে ‘সিনেমাআরেনা’র সূচনা সভা

প্রয়াত মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাঘারপাড়া যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়ায় প্রয়াত মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও জননেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার আগ দোহাকুলা দারুল উলুম কওমি মাদ্রাসায় বাঘারপাড়া যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল, কেন্দ্রীয় যুবদলের আইন সম্পাদক এবং বাঘারপাড়া ডিগ্রি কলেজ ও বাঘারপাড়া মহিলা কলেজের সভাপতি অ্যাডভোকেট নুরে আলম সোহাগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ও বাঘারপাড়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বুলবুল আহম্মেদ।

এ সময় যুবদল নেতা তুহিন রানা, জুয়েল রানা, আব্দুল্লাহ, নাজমুল হোসেন, অলিদ হাসান, মফিজুর রহমান, সাবেক ছাত্রনেতা জিহাদ হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে প্রয়াত জননেতা তরিকুল ইসলামের রাজনৈতিক ও সামাজিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট