1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুই দোকান, ক্ষতি কোটি টাকার বেশি জয়পুরহাট ক্ষেতলালে ১৯ মামলার আসামি ডাকাত আশরাফ আলী গ্রেপ্তার মণিরামপুরে বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় সিআইডির অভিযান, আটক ২ দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ১৩ বাঘারপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ জাতীয় সমবায় দিবসে যশোরের ঝিকরগাছায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ, শিক্ষককে মারধর জয়পুরহাট ক্ষেতলালে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১ সাতক্ষীরায় শিবপুরে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জয়পুরহাট ক্ষেতলালে ১৯ মামলার আসামি ডাকাত আশরাফ আলী গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রাজ্জাক বিশেষ প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে অভিযান চালিয়ে আশরাফ আলী আকন্দ (আশরাফ ডাকাত) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে মোট ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন
গ্রেপ্তার আশরাফ আলী আকন্দ উপজেলার বড়তারা ইউনিয়নের বড়তারা কুচিপাড়া গ্রামের আফতাব আলী আকন্দের ছেলে। সোমবার সকাল ১০টার দিকে পুলিশি পাহারায় তাকে জয়পুরহাটের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফ আলী আকন্দের বিরুদ্ধে ক্ষেতলাল থানাসহ জয়পুরহাট সদর, কালাই ও বগুড়া সদরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ডাকাতির প্রস্তুতি, সংঘবদ্ধ ডাকাতি, চুরি, মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ এবং মারামারির অভিযোগ রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্রও দাখিল করা হয়েছে।

সর্বশেষ ৭ নভেম্বর ক্ষেতলাল থানায় দায়ের করা ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য-সংক্রান্ত মামলায়ও তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তারুল আলম জানান, আশরাফের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট