1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় শিবপুরে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ সাতক্ষীরার তালায় শান্তি ও আরোগ্যদায়ী সভা অনুষ্ঠিত প্রায় পাঁচ হাজার মানুষের সমাগম; ‘অল্টার কল’ পর্বে অর্ধশতাধিক ব্যক্তির সুস্থতার অভিজ্ঞতা প্রকাশ বাঘারপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Download Spartaza Casino | Play Casino Online in English for UK Players অক্টোবর বিপ্লবের ১০৯তম বার্ষিকীতে যশোরে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চৌগাছার ফুলসারা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রচার-প্রচারণা শুরু করলেন আব্দুল্লাহ আল শাকিল বাঘারপাড়া চিত্রা মডেল কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঘারপাড়ায় চুরি ও সামারি মামলায় চার আসামি আদালতে প্রেরণ ঝিকরগাছা পৌর সদরে দুধর্ষ চুরি : বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে ৪ লাখ টাকার মালপত্র লুট

বাঘারপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

বিএনপির দুই গ্রুপের পৃথক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির দুই গ্রুপের উদ্যোগে পৃথক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় বাঘারপাড়া পৌরসভা ও উপজেলা বিএনপির পৃথক উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন ও এখলাচ হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল আলিম, উপজেলা কৃষক দলের সভাপতি মশিউল আজম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন শুহুদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম খোকন, উপজেলা বিএনপির সহপ্রচার সম্পাদক আবু হুরাইরা আশা, নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল লস্কর, যুবদল নেতা মেফতা উদ্দিন শিকদার ও লিটন মোল্যা এবং ছাত্রদল নেতা হৃদয় তারেক ও রাতুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অন্যদিকে, উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টি. এস. আইয়ুব। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আনিসুর রহমান, খন্দকার মেহেদী হাসান, হাবিবুর রহমান, যুবদল নেতা হিরু আহমেদ ও সেলিম রেজা এবং ছাত্রদল নেতা পারভেজ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাঁরা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে উভয় গ্রুপের উদ্যোগে পৃথক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিগুলো বাঘারপাড়া চৌরাস্তা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট