1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশজুড়ে বিএডিসির সার ডিলার নিয়োগ প্রক্রিয়া বাতিল, নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্রও বাতিল বাঘারপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুই দোকান, ক্ষতি কোটি টাকার বেশি জয়পুরহাট ক্ষেতলালে ১৯ মামলার আসামি ডাকাত আশরাফ আলী গ্রেপ্তার মণিরামপুরে বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় সিআইডির অভিযান, আটক ২ দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ১৩ বাঘারপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ জাতীয় সমবায় দিবসে যশোরের ঝিকরগাছায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ, শিক্ষককে মারধর জয়পুরহাট ক্ষেতলালে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১

বাঘারপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুই দোকান, ক্ষতি কোটি টাকার বেশি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

যশোর (বাঘারপাড়া) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের ছাতিয়ানতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাতিয়ানতলা বাণিজ্য মার্কেটের দুটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাজার কমিটির সভাপতি।

রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাজারজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে আগুন জ্বলতে থাকে।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকান দুটি হলো—আসাদুল স্টোর, যার স্বত্বাধিকারী আসাদুল হোসেন (আসাদ) এবং সৎসঙ্গ ট্রেডার্স, যার স্বত্বাধিকারী শ্রী অসীম পাল।

ছাতিয়ানতলা বাজার কমিটির সভাপতি পলাশ জানান, রাত ১২টা ২৯ মিনিটের দিকে নাইট গার্ড ফোন করে তাঁকে সৎসঙ্গ ট্রেডার্সে আগুন লাগার খবর দেন। খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে বাজারে ছুটে যান। পরে অন্যান্য ব্যবসায়ীদের নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁর দাবি, দুটি দোকান মিলিয়ে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাজার কমিটির সভাপতি বলেন, বারবার ফোন করার পরও ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা দেরি করে। ঘটনাস্থলে পৌঁছানোর পাঁচ মিনিটের মধ্যেই গাড়িতে থাকা পানি শেষ হয়ে যায়। ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছালে ক্ষয়ক্ষতি আরও কমানো সম্ভব হতো বলে মনে করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে বাঘারপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মাজেদুল হক বলেন, খবর পাওয়ার পরপরই তাঁরা ঘটনাস্থলে যান। দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল না। তাঁদের গাড়িতে ১ হাজার ৮০০ লিটার পানি থাকে। সেই পানি শেষ হয়ে গেলে অন্য জায়গা থেকে পানির ব্যবস্থা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট