বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

যশোরে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮৬ বার পড়া হয়েছে

যশোরে মাদকবিরোধী অভিযানে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসি সূত্রে জানা যায়, রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টা ২০ মিনিটের দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের পুলেরহাট-রাজগঞ্জ সড়কের গোয়ালদাহ বাজার এলাকায় অভিযান চালানো হয়। আক্কাস টেলিকম দোকানের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর থেকে দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. সাব্বির হোসেন (২৮) ও মো. আমিনুর রহমান (২৬)। তারা দুজনই বাহাদুরপুর ০১ নম্বর মোহাম্মদিয়া হাউজিং প্লট এলাকার বাসিন্দা।অভিযানে তাদের কাছ থেকে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর-ভি মোটরসাইকেল এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিএনসির উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট