1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় চিত্রা নদীর পাড়ের সরকারি জমি দখলের অভিযোগ, ফের ঘেরাও পাকা পিলার সরানোর পর নেট জাল দিয়ে সীমানা নির্ধারণ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি: বাঘারপাড়ায় মাদক প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত বাঘারপাড়ায় ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’ এর বর্ষপূর্তি উৎসবে গুণীজনদের সংবর্ধনা। যশোরে ফাঁদে ফেলে শালী দুলাভাইয়ের অপহরণ ও মুক্তিপণ আদায় অতপরঃ থানায় অভিযোগ রায়পুরে স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি বাঘারপাড়ায় মাত্র ৫কিলোমিটার সড়কে ৭টি বিট্ ! বাড়ছে জান-মালের নিরাপত্তা ঝুঁকি বাঘারপাড়ায় এসআরবি-৬ এর অভিযানে ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার যশোরে ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার রান্নাঘরের টিনের চালের নিচে বিশেষ কৌশলে লুকানো ছিল অস্ত্র, পলাতক জুয়েলের বিরুদ্ধে ১৪ মামলা যশোরের কেশবপুরে কৃষক দলের আয়োজনে হাডুডু ও ঢালি খেলা, দর্শকদের উপচে পড়া ভিড় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের নতুন দুই শর্ত, দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে

বাঘারপাড়ায় ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’ এর বর্ষপূর্তি উৎসবে গুণীজনদের সংবর্ধনা।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : বাঘারপাড়ায় ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’ নামের সংগঠনটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে ছিলো কৃতি শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও গুণীজনদের বিশেষ সম্মাননা প্রদান। সোমবার বিকেলে উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্লা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠান উদযাপিত হয়। এতে সভাপতিত্ব করেন, সংগঠনটির চেয়ারম্যান ও জামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশি মাজহারুল ইসলাম খোকন।
এ দিন জাকজমকপূর্ণ এ অনুষ্ঠান জাতীয় সংগীতে মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর আমন্ত্রিত ও সংবর্ধিত অতিথিদের রজনিগন্ধা দিয়ে বরণ করেন সংগঠনটির সদস্যরা। এরপর ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শাখার ১০৪জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও গুণীজন এবং ২০জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহম্মদ আশিকুজ্জামান, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত মোল্লা, সংগঠনটির কো-চেয়ারম্যান তহমিনা বেগম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা দুলাল বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মজিদ মোল্লা, আব্দুল কাদের মোল্লা, মুনতাজ আলী ফকির, খলিলুর রহমান, কণা রাণী মজুমদার, অশ্বিনী কুমার দাস, উজ্জ্বল বিশ্বাস, সাবেক ব্যাংক কর্মকর্তা ঘনশ্যাম মজুমদার, সাবেক চেয়ারম্যান আব্দুল হক প্রমুখ। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি এলাকায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও গুণীজনদের মর্যাদা রক্ষায় বিভিন্ন কার্মসূচি পালন করে আসছে। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন স্থানে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে যুবসমাজকে মাদকাসক্ত হওয়ার হাত থেকে রক্ষা করে চলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট