1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার রান্নাঘরের টিনের চালের নিচে বিশেষ কৌশলে লুকানো ছিল অস্ত্র, পলাতক জুয়েলের বিরুদ্ধে ১৪ মামলা যশোরের কেশবপুরে কৃষক দলের আয়োজনে হাডুডু ও ঢালি খেলা, দর্শকদের উপচে পড়া ভিড় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের নতুন দুই শর্ত, দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে বাঘারপাড়ার ভুলবাড়িয়ায় বার্ষিক হরিযাত্রাপালা অনুষ্ঠিত যশোরের মনিরামপুরে জামায়াতের উদ্যোগে সান্ধ্যকালীন উঠান বৈঠক মনিরামপুরের চিনাটোলায় আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল মণিরামপুরে রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু! প্রবাসীর অর্থায়নে বাটবিলায় নলকূপ স্থাপন, উপকৃত হবেন কৃষক-শ্রমজীবী মানুষ সুলতানপুর ব্যাটালিয়নের অভিযানে ৭ লাখ ৬৯ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ঘোড়াঘাটে পুলিশের মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান, এক দিনে গ্রেপ্তার ৯

যশোরে ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার রান্নাঘরের টিনের চালের নিচে বিশেষ কৌশলে লুকানো ছিল অস্ত্র, পলাতক জুয়েলের বিরুদ্ধে ১৪ মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

জেমস আব্দুর রহিম রানা, যশোর :
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি পূর্বপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত কাজী তৌহিদুর রহমান ওরফে জুয়েলকে পাওয়া যায়নি। তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদের নেতৃত্বে এসআই কামাল হোসেন, এসআই রকি মণ্ডল, এসআই বাবলা দাস ও এসআই কামরুজ্জামানসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে শেখহাটি পূর্বপাড়া গ্রামের কাজী তৌহিদুর রহমান ওরফে জুয়েলের বাউন্ডারিবেষ্টিত দোতলা বাড়ি ও সংলগ্ন টিনশেড বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির সঙ্গে সংযুক্ত একচালা টিনশেড রান্নাঘরের টিনের চালের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি ও এক রাউন্ড ওয়ান শুটারের গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া ঘটনাস্থল থেকে রিদিশা সুগারি টোস্ট বিস্কুটের একটি খালি প্যাকেট, সবুজ রঙের একটি পলিথিনের প্যাকেট এবং ছোট চেক শার্টের কাপড়ের একটি টুকরা উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, পলাতক কাজী তৌহিদুর রহমান ওরফে জুয়েলের বয়স ৪২ বছর। তিনি ওই গ্রামের কাজী আলমগীর হোসেন ওরফে আলম ও শিরিনা আক্তারের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১৪টি মামলা রয়েছে।
উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামত জব্দ করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট