রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার।​ স্কুলে কোচিংয়ে যাওয়ার কথা বলে নিখোঁজ স্কুলছাত্রী: ১০ দিনেও মেলেনি সন্ধান ঝিকরগাছায় জামায়াতের রোকন সম্মেলন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ভোলায় এইচএসসি পরীক্ষার্থী-পুলিশ সংঘর্ষে আহত ১০ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্যসহ আটক ১ জলাবদ্ধ এলাকায় পানিতে নেমে দুর্গতদের ত্রাণ দিলেন এমপি গোলাম রছুল নানা আয়োজনে বাঘারপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত গণভোট বাস্তবায়নের দাবিতে অভয়নগরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

তাহের সিদ্দিকীর স্মরণে বাঘারপাড়ায় ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪৫৭ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আবু তাহের সিদ্দিকীর স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে বাঘারপাড়া পাইলট হাই স্কুল মাঠে পৌরসভার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার ফারাজী। তিনি মরহুম আবু তাহের সিদ্দিকীর রাজনৈতিক জীবন, নেতৃত্বগুণ ও জনসেবামূলক কর্মকাণ্ডের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মনার সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, বাঘারপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ার রহমান, ঢাকা (দক্ষিণ) যুবদল নেতা নূরে আলম সিদ্দিক সোহাগ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন সুহুদ, বিএনপি নেতা ফুল মিঞা, ছাত্রনেতা লিটন হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় মরহুমের বড় ভাই সাইদুর রহমান উপস্থিত ছিলেন। শেষে মরহুম আবু তাহের সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারীরা বলেন, আবু তাহের সিদ্দিকী ছিলেন জনবান্ধব নেতা; তার অবদান বাঘারপাড়ার মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews