মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বাঘারপাড়ায় আলোচনা সভা বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধার আলোচিত রাম মূর্তির নির্মাতা হরিদাস গ্রেপ্তার যশোরে শার্শায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘারপাড়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা বাঘারপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন অনন্য এক প্রতিষ্ঠান: সংসদে শ্রদ্ধা বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, মৃত ৫১ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ডে জলাবদ্ধতা, ইউনিয়ন ব্যবস্থায় ফিরতে চায় জনগণ চাপাতি নিয়ে ইজিবাইক স্ট্যান্ডে ভয়ভীতি ও চাঁদা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বাঘারপাড়ায় আলোচনা সভা

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

’তারুণ্যের আশা আখাঙ্খা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু বক্কর সিদ্দিক। স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ডা. হাসান তারেক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ জ্যোতি ঘোষ এবং বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির। এছাড়া উপজেলা প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বিশ^ জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরে পরিকল্পিত জনসংখ্যা ব্যবস্থাপনা, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন কয়েকজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews